1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

৯ কেজি গাঁজা সহ কালাইয়ার গাঁজা সম্রাট কুখ্যাত গাঁজা মনির নারী মাদক কারবারি সহ আটক ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩৪৮ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী::

ঢাকা-কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহী দো-তালা লঞ্চ থকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধা এক নারী মাদক কারবারি সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ চৌধুরীর দিকনির্দেশনায় বাউফল থানার তদন্ত ওসি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানান, গোপন সূত্রে জানতে পারেন যে ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহী দো-তালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন। এই তথ্য পেয়েই বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেয়।

ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে ওই লঞ্চে তল্লাশি চালিয়ে তাদের আটক পূর্বক সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত হলো-১/ মোঃ মনির মৃধা (৩৮), বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় গ্রামের বাসিন্দা মোঃ মজিদ মৃধার ছেলে। ২/ একই উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ শহিদ মিয়ার ছেলে হাসান মিয়া (২৬) ও ৩/ মোসাঃ তানিয়া আক্তার (২০), পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে।

আরও জানান, গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে এনে কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন।

এদিকে গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধার আটকের খবর পেয়ে এলাকাবাসী জানান, মনির এলাকায় একজন দুর্ধর্ষ বেপরোয়া গাঁজা সম্রাট নামে খ্যাত। তাকে সবাই গাঁজা মনির নামে চিনেজানে। তার উৎপাতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। কালাইয়া এলাকার বিভিন্ন স্থানে তথা কমলার দীঘির পাড়, কোর্টপাড় রাস্তা-ঘাটে, চর কালাইয়া রাস্তায় ও আনাচে কানাচে, শৌলা বাজার এলাকায়, পূর্ব কালাইয়া এলাকায় সহ বিভিন্ন জায়গায় বসে ওই গাঁজা বিক্রি করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে কিন্তু গাঁজা প্রায়ই দেখেছি আটক হয় আবার অলৌকিক ভাবে কয়েকদিন পর ছাড়া পেয়ে পুনরায় ব্যবসায় পরিনত হয় এবং এইসব এলাকায় রয়েছে একাধিক মাদক কারবারি। আবার সেখান থেকে করা হয় পাচার। এসব কারবারির সাথে জরিত আছে বড় বড় মাথা। তাই তারা এখন রাতারাতি কোটিপতি বনে গেছেন। তবে এসব কাজ চলে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে বিভিন্ন ম্যানেজের মাধ্যমে। আজ যেন কালাইয়া ইউনিয়ন নিরাপত্তা মাদকের এক সাম্রাজ্য। ওই কুখ্যাত গাঁজা মনিরের ক্রসফায়ার দাবি করছি এবং এর সাথে জরিত সবাইকে কঠিন শাস্তির দাবি করছি। আমরা সাধারণ মানুষ শান্তিতে সুস্থ সমাজে বসবাস করতে পারি।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved