1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

ড মাসু.দের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলের কাঁছিপাড়া ইউনিয়নের আব্দুল জব্বার (৫৫)। তিনি দুই চোখের ছানি নিয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। টাকার অভাবে নিজের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ চোখের চিকিৎসা করাতে পারছেন না। তার প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন , পরিবার-পরিজন সবাইকে নিজ চোখে দেখতে পারা ছিল প্রায় অসম্ভব।

এছাড়া বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তার (৩৫) এর চোখে ছানি পড়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় চোখের ইভিআইটিস। তারও সমস্যা প্রায় আব্দুল জব্বারের মত। চোখে অস্পষ্ট দেখেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করতে পারছিলেন না ডালিয়া।

বুধবার (২রা জুলাই) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতায় এবং একান্ত প্রচেষ্টায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন হয়েছে।

রাজধানীর প্রথম সারির প্রাইভেট হসপিটাল ইবনে সিনায় এই সফল অপারেশন করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

এখানেই শেষ নয়, চোখের জটিলতায় ভোগা আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের সফল অপারেশন পরবর্তী ঔষধ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ বিষয়ে কথা হয় আব্দুল জব্বারের সাথে। তিনি বলেন, আমার চোখের আলো ফিরিয়ে দেয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজন্ম কৃতজ্ঞ থাকব। তার জন্য নামাজ পড়ে দোয়া করব। আমি আগে চোখে কম এবং অস্পষ্ট দেখতাম। কিন্তু এখন অপারেশনের পরে আগের চেয়ে বেশি দেখছি। আলহামদুলিল্লাহ।

এদিকে ডালিয়া আক্তার বলেন, আমার চোখে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারিনি। অপারেশন তো অনেক দূরের কথা। কিন্তু ডঃ মাসুদ স্যারের স্মরণাপন্ন হওয়ার পরে ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা এবং একটি সফল চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখন আমি চোখে স্পষ্ট দেখতে পারি। মহান আল্লাহর দরবারে মাসুদ স্যার ও তার পরিবারের জন্য দোয়া থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved