1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

আদিতমারীতে গরু চুরিকে কেন্দ্র করে থানায় বউ-শাশুড়ির পাল্টা-পাল্টি অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫১৬ Time View

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ছোট কমলাবাড়ি ৩ নং ওয়ার্ড এলাকার আকবর এর স্ত্রী আম্বিয়া খাতুন থানায় তাদের গরু চুরির অভিযোগ করেন আসামী করেন আকবর এর বড় ভাই আজিজুল ও শুক্কুরের নামে। অপর দিকে আম্বিয়া খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার শাশুড়ী আমেনা খাতুন। গরু চুরির ঘটনার মামলায় গরুর মালিক আকবর এর দুই ভাই কে মামলায় অভিযুক্ত করায় এলাকায় ক্ষোভ এর সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী আমেনা খাতুন বলেন, আমার অসুস্থ ছেলে আকবর এর গরু চুরির মিথ্যা নাটক সাজায় তার স্ত্রী আম্বিয়া। গরু আমিও বিভিন্ন জায়গায় খুঁজেছি। পরবর্তীতে আমার ছেলের বউ পূর্ব শক্রতার জের ধরে আমার দুই ছেলের নামে থানায় গরু চুরির মিথ্যা অভিযোগ দেন। তার পরিপেক্ষিতে আমি বাদী হয়ে থানায় আমার দুই ছেলের নামে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আম্বিয়ার নামে অভিযোগ করি। আমি এর বিচার চাই।

এলাকাবাসী বলেন, গরু চুরির ঘটনা সম্পন্ন নাটক। যে মহিলা অভিযোগ করেছেন তার তার স্বামী আকবর এর নিজের ভাই হলো আজিজুল ও শুক্কুর আলী। কিছুদিন আগেও পারিবারিক বিষয় নিয়ে থানায় মামলা করেছিল আকবর এর স্ত্রী আম্বিয়া পরে সেই মামলা থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন। আবার নতুন নাটক সাজিয়ে মামলা করেছেন। গরু চুরি নিয়ে এলাকায় বিচার হয় সেই বিচারে আম্বিয়া কোনও প্রমান দেখাতে পারে নাই। আমরা এর সুস্থ বিচার চাই।

মোঃ আজিজুল ইসলাম বলেন, আমরা ৫ ভাই তাদের মধ্যে বড় আমি আমার ছোট ভাইয়ের স্ত্রী আমার নামে ও আমার ছোট ভাই শুক্কুর এর নামে মিথ্যা থানায় অভিযোগ করেছে। ওই সময় আমি আমার শাশুড়ী অসুস্থ থাকায় শাশুড়ী দেখতে গিয়েছিলাম। সকাল সাড়ে ১১ টার সময় যদি গরু চুরি হয় তাহলে ঘন বসতী এলাকায় তো কেউ না কেউ দেখতো যেহেতু দিনের বেলায়। আম্বিয়া যাদের সাক্ষী করেছেন তাদের বাড়ি এক কিলোমিটার দুরে ওরা কিভাবে দেখলো। এর আগেও আমরা দুই ভাইয়ের নামে মামলা করেছিলে আমরা জামিন নিয়ে বের হয়েছি। আমার মা বাদী হয়ে গতকাল আম্বিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আমরা বিচার চাই।

মোছাঃ আম্বিয়া খাতুন বলেন, আমি গরুকে খাবার দিয়ে সকাল সাড়ে ১১ টার দিকে বাবার বাড়িতে যাই এসে দেখি বাড়িতে গরু নেই পড়ে অনেক খোঁজ করি। পড়ে পাশের বাড়ির মেয়ে কেয়া বলছে দোলা দিয়ে গরু নিয়ে গেছে ওরা। ১ কিলোমিটার দুরে বাড়ি আমেনা খালা ও তার স্বামী এবং তার ছেলের বউ সহ আরোও অনেকে দেখছে নিয়ে যাওয়া। সেজন্য আমি আজিজুল ও শুক্কুর এর নামে থানায় অভিযোগ করি।

আম্বিয়া বেগম এর সাক্ষী কেয়া বলেন, আম্বিয়া নাকি বলছে আমি গরু নিয়ে যাওয়া দেখছি। আসলে রাস্তা দিয়ে অন্য লোকের গরু নিয়ে যাচ্ছে সেটা দেখেছি আমি আম্বিয়ার গরু চুরি করে নিয়ে যাওয়া দেখি নাই। আমার নামে আম্বিয়া মিথ্যা বলছে। আমি আজিজুল ও শুক্কুর কে কখনো গরু চুরি করে নিয়ে যাওয়া দেখি নাই।

আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved