1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

পাইকগাছায় সহকারী ডা. মামুন কর্তৃক ৪ শ্রমিককে কলম দিয়ে খুচিয়ে আহত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৮০ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা, খুলনা বিশেষ প্রতিনিধি

খুলনার পাইকগাছার বিতর্কিত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্তৃক চার শ্রমিকে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে। ২৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেল পৌনে চারটার দিকে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শাহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এ সময় জরুরী বিভাগের কক্ষে রোগীর চেয়ারে বসালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন রোগী ও তার স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। রোগীর স্বজন শ্রমিক নেতা শাহিনুর রহমান প্রতিবাদ করলে তাকে শারিরিক ভাবে তাকে লাঞ্চিত করে। খবর পেয়ে শ্রমিক নেতা গোলাম বারী খোকন, নুর আলী, শহিদুল ইসলাম হাসপাতালে এলে তাদের উপর আবারো হামলা করে আহত করে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিরা হাসপাতালে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য: ইতিপূর্বে এই চিকিৎসক উপজেলার আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে একইভাবে সাংবাদিকদের উপর হামলা করে আহত করে এবং ৪জন সাংবাদিকসহ ৫ জনের নামে মামলাও করেন। যার নং- ২১/২৩ ইং। বারবার একই ধরণের কর্মকান্ডে লিপ্ত থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের প্রত্যাহার ও তাকে ডোব টেষ্ট করার দাবী জানান শ্রমিক নেতারা। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল উপস্থিত আহত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার খুলনায় মিটিংয়ে আছেন উনি এসে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে জানতে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং উপজেলা পঃ পঃ কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি। তিনি বিষয়টি নিরোশনের আশ্বাস দিয়েছেন। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved