1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ!

মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৭ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. বশির তালুকদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার।

বুধবার (১ জুলাই) আনুমানিক দুপুর ২টার দিকে আমতলী থানার সামনের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন,পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আনেছ তালুকদারের ছোট ছেলে মো:বশির তালুকদার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা মাদক জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার বলেন,“গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মো. বশির তালুকদারকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

থানার সামনে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে বশির তালুকদার আটকে জনমনে স্বস্তি ফিরছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:ইয়াকুব হোসাইন বলেন,মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।এ ধারাবাহিকতা অব্যহাত থাকবে।আটককৃতকে মাদক মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved