1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

বরগুনা প্রতিনিধি :

বরগুনা আমতলীতে পৈতৃক জমি দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে কৃষক বেল্লাল গাজী (৪০)  ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে।

অভিযুক্ত  মৃত মোসলেম গাজীর ছেলে আলম গাজী আহত বেল্লাল গাজীর সৎ ভাই।

বুধবার ( ১জুলাই) সকাল ৮টার দিকে  আহত বেল্লাল গাজীর পৈত্রিক বাড়ি সদর ইউনিয়নের ছোট্ট নীলগঞ্জ  গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক সুত্রে জানা যায়, আহত বেল্লাল গাজীর সৎ ভাই আলম গাজীর সাথে পূর্ব বিরোধ ছিল। প্রায় দুই বছর আগে সৎ ভাই আলম গাজীকে জমি কট কবলা রাখা বাবদ ৫৫ হাজার টাকা দেয় আহত বেল্লাল গাজী। টাকা চাইতে গেলে উল্টো পাওনা টাকা না দিয়ে  বাকবিতন্ডার  এক পর্যায়ে আলম গাজী (৫৫) স্ত্রী  মুনসুরা(৪৫) ছেলে মামুন (৩০) গাজী সিয়াম গাজী ( ২৫) সহ ৭-৮ জন দেশীয় অস্ত্রসহ বেল্লাল গাজীর বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। খবর পেয়ে বেল্লাল গাজীর স্ত্রী মনিকা বাড়িতে আসলে তার ওপর হামলা করে, পিটিয়ে পুকুরে ফেলে রাখে।

আহত অবস্থায় বেল্লাল গাজী বাড়ির ভেতরে পালিয়ে গেলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে মাথায় এলোপাতাড়ি  কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাদের  উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক ডা:মহুয়া জানান,বেল্লাল গাজীর মাথায় কোপের গুরতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved