1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালী যৌনপল্লীতে চড়া সুদের ঋণের ফাঁদ মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা! হারানো বিজ্ঞপ্তি মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ! যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১৭ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৬১ Time View

ইত্তিজা হাসান মনির

আজ সকালে ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭জন নিহত হয়েছে। উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাবস্থায় রয়েছে। বাসটি ভান্ডারিয়া উপজেলা থেকে বরিশালে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসটি সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি উপজেলার ছত্রকান্দা ইউপি ভবনের সামনের মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ২৫জন যাত্রীকে উদ্ধার করা হলেও এরমধ্যে ১৭জন যাত্রী মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। গাড়িটিকে উদ্ধার করতে জেলা পুলিশের উদ্ধারযন্ত্র ঘটনাস্থলে পৌছে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এরমধ্যে এখনও কি পরিমাণ যাত্রী আছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে এখন পর্যন্ত মৃত ১৭জনকে উদ্ধার করা হয়েছে। আহত আরো কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যেও মুমুর্ষ কয়েকজনকে দেখা গেছে। গাড়ীর ভিতরে কি পরিমাণ লোক আটকে আছে তা ধারণা করা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার সম্ভব হলে তখন বিস্তারিত বলা যাবে।

গুরুতর আহত ৫জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved