1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান

লালমনিরহাটে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তরুন উদ্যোক্তা ও সমাজসেবক মমতাজ আলী শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩২৬ Time View

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তরুন সমাজসেবক মমতাজ আলী শান্ত। সুযোগ পেলে পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের উন্নয়নে নিজেকে নিবেদিত করার ইচ্ছে প্রকাশ করেন।লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তরুন উদ্দোক্তা ও সফল ব্যাবসায়ী মমতাজ আলী (শান্ত), বাবা আলহাজ্ব আইয়ুব আলী একজন সফল কৃষক, পরিবারের বাকি ০৩ ভাই সফলতার সাথে ব্যাবসা করছেন, এর পাশাপাশি ছোট ভাই সমাজ সেবায় জড়িত এবং নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক (কালীগঞ্জ উপজেলা)। লেখাপড়ায় সাফল্যর স্বাক্ষর রাখেন মমতাজ আলী শান্ত, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিভাগে কৃতিত্বের সহিত বিবিএস (অনার্স)-ফার্স্ট ক্লাস ও এমবিএস (মাস্টার্স)-ফার্স্ট ক্লাস অর্জন করেন। বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি-তে অধ্যয়নরত। লেখা পড়া শেষ করে চাকুরি শুরু করেন এর পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবে গুডলাক ইন্টারন্যাশন্যাল নামক প্রতিষ্ঠান খুলে আমদানি-রপ্তানি ব্যবসা শুরু করেন, যার স্বত্বাধিকারী তিনি নিজেই। ব্যবসার সুবাদে একাধিক বার দেশের বাহিরে যাবার সুযোগ হয় তার, যার মধ্যে তুরস্ক, আবুধাবী, মালয়শিয়া, সিঙ্গাপুর, ভারত, নেপাল, থাইল্যান্ড, বেলারুশ, ভুটান, চীন, ইন্দোনেশিয়া অন্যতম।

সফল উদ্দোক্তার পাশাপাশি নিজ এলাকার পিছিয়ে পরা মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন এই তরুন সমাজসেবক, কালীগঞ্জ ও আদিতমারীর বিভিন্ন এলাকায় সুপেয় পানীয় জলের জন্য ১০০টি আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন, কয়েকটি সেমি পাকা মসজিদ নির্মান, মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ঘর নির্মান, দুস্থ অসহায় পরিবারের জন্য টিন শেড গৃহ নির্মান, নিজ অর্থে একাধিক রাস্তা সংস্কার, চলাচলের সুবিধার্থে কালভার্ট নির্মান, প্রতিবন্ধীদের জন্য গৃহ নির্মান, এতিম শিশুদের মাঝে কোরবানীর পশু বিতরন, কন্যাদ্বায় পরিবারের পিতাকে আর্থিক সহায়তা দিয়ে বিবাহ সুসম্পন্ন করতে সহযোগীতা করা, মন্দির, শস্মান ঘাট, কবরস্থান নির্মানে সহযোগীতা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ বন্যা ও শীতকালে ত্রান সহায়তা প্রদান করেছেন মমতাজ আলী শান্ত। এর পাশা পাশি নিজ গ্রাম কাকিনা ইউনিয়নের ০১নং ওয়ার্ড কে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে উন্নত প্রযুক্তির সাথে গ্রামের মানুষের সংযোগ স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট মন্দির, মসজিদ উন্নয়নে বিশেষ ভুমিকা রেখে চলেছেন।

তরুন সমাজসেবক মমতাজ আলী শান্ত এই প্রতিবেদক কে জানান, আমি স্কুল জীবন থেকে লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজে সবসময় সম্পৃক্ত ছিলাম, লেখাপড়া শেষ করে সুনামের সহিত ব্যাবসা বানিজ্য করে যাচ্ছি, সমাজের দ্বায়বদ্ধতা থেকে সকলেরই সমাজের জন্য কিছু করা উচিত, আমি সেই জায়গা থেকে নীরবে মানুষের জন্য সেবা মুলক কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছে রয়েছে এলাকার পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার, এই এলাকার সাধারন মানুষ আমাকে সুযোগ দিলে বৃহত্তর পরিসরে আমি কাজ করতে ইচ্ছুক। আর্থ সামাজিক উন্নয়ন ব্যাতীত মানুষের উন্নয়ন সম্ভব নয়, আগামী দিনে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আমি কাজ করার সুযোগ চাই।

ইতিমধ্যে কালিগঞ্জ ও আদিতমারী উপজেলায় মমতাজ আলী শান্তকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মাঝে, তার সমাজসেবা মূলক কাজ প্রশংসা কুড়িয়েছে সাধারন মানুষের মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved