1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য!

রূপগঞ্জে মাদক সেবনে বাধাঁ দেওয়ায় ট্রলার চালককে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৮১ Time View

মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দানিজ ভুইয়া (৪৫) নামের এক ট্রলার চালককে কুপিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৩১ জুলাই সোমবার উপজেলার হাটাবো এলাকার এনডিই খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। আহত ট্রলার চালক হাটাবো আতলাশপুর এলাকার মৃত কেরামত আলী ভুইয়ার ছেলে। এ ঘটনায় ট্রলার চালক দানিজ ভুইয়ার ভাগিনা বাবুল মিয়া বাদী হয়ে আতলাশপুর এলাকার রোমান মিয়ার ছেলে সাকিব (১৮), মিলন মিয়ার ছেলে রোমানকে (৩৫) আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত ট্রলার চালকের স্বজনরা জানায়, দানিজ ভুইয়া বিগত ২০ বছর যাবত হাটাবো এনডিই খেয়া ঘাট থেকে পিতলগঞ্জ ঘাটে লোকজন পারাপার করে আসছে। এরই মধ্যে মাদকসেবী সাকিবসহ তার সহযোগীরা দানিজ ভুইয়ার ট্রলারে রাতে দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছিলো। দানিজ ভুইয়া এতে বাধা দেওয়াতে পূর্বপরিকল্পিতভাবে সাকিব ও রোমান দেশীয় অস্ত্র ছেঁন, টেঁটা ও বাঁশের লাঠি নিয়ে দানিজ ভুইয়াকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে । এসময় দানিজ ভুইয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম হয়। দানিজ ভুইয়ার ডাকচিৎকারে শুনে ঘটনাস্থলে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved