1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া

সন্তান হত্যাকারীদের বিচারের দাবীতে মা’য়ের আর্তনাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৪৮ Time View

আরিফ হোসেন মোল্লা:

বরগুনায় আলোচিত কিশোর সুজন হৃদয় হত্যাকারীদের ন্যায় বিচারের মাধ্যমে শাস্তির দাবীতে বরগুনার রাজপথে মানববন্ধন ও সমাবেশ করেছে হৃদয়ের মা’ ফিরোজা বেগমের নেতৃত্বে এলাকাবাসী। আজ(৫,আগষ্ট) শনিবার বেলা-১১ টায় প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও সমাবেশে হৃদয়ের মায়ের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে উঠে।

এসময় তিনি অভিযোগ করেন,আদালতে প্রকাশ্যে আসামীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বরগুনাবাসী আর সাংবাদিকদের স্বাক্ষী রেখে বলতে চাই,ছেলের মত আমাকেও আসামীরা হত্যা করতে পারে।
ফিরোজা বেগম বলেন,মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাকে মামলার তদবির না করার জন্য হুমকি দিচ্ছে।

২০২০ সালের ঈদুল ফেতরের দিন সকাল বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বুড়ীশ্বর নদীর পাড়ে হৃদয়কে পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে দেশীয় অস্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রিদয়ের মা গৃহপরিচারিকা ফিরোজা বেগম বাদী হয়ে ১৯ জন কিশোরসহ ২৮ জনের বিরুদ্বে মামলা দায়ের করে। আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেবার জন্য আসামীরা বাদীকে হুকমি দিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved