1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Title :
বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি চিনিসহ ০১ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৫৫ Time View

সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আল আমিন গত ২০ আগস্ট ২০২৩ খ্রি. দুপুর আড়াইটায় তাহিরপুর থানাধীন জয়শ্রী গোলাবাড়ি গ্রামস্থ আব্দুল লতিফের ছেলে মোঃ হেনাদুল মিয়ার বসতবাড়িতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে হেনাদুল মিয়া (৩৫)কে আটক করেন। গ্রেফতারকৃত আসামির বসতঘরে তল্লাশি করে ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved