1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ! সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্র’ত্যা’হা’র বরগুনার ডাকবাংলা থেকে দুই কন্যা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার! বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ!

মরণ ফাঁদ সেবা ক্লিনিকের পর এবার মাজেদা ক্লিনিকে প্রসূ‌তির মৃত্যু, পলাতক ক্লিনিক কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১১৩১ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালী বাউফ‌লে মরণ ফাঁদ নামক সেবা ক্লিনিকের পর এবার ভুল চিকিৎসার কার‌ণে লীমা বেগম (১৬) না‌মের এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। শ‌নিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উপ‌জেলার কা‌শিশুরী বন্দর বাজা‌রে অবস্থিত মা‌জেদা ক্লি‌নি‌কে এ ঘটনা ঘ‌টে। মৃত্যুর পর ক্লিনিক কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মৃতের মা আমেনা বেগম জানান, শ‌নিবার তার মে‌য়ে‌কে নি‌য়ে ডাক্তার দেখা‌নোর উদ্দে‌শ্যে কালিশুরী বাজা‌রের মা‌জেদা ক্লি‌নি‌কে নি‌য়ে আসেন। ডাক্তার প‌রীক্ষা শে‌ষে রোগী‌কে হাসপাতা‌লে ভর্তি দেন। রোগীর মা তার মে‌য়েকে ভ‌র্তি রে‌খে নিজ বা‌ড়ি‌তে যান জামা-কাপড় আনতে। ‌ফি‌রে এসে দে‌খেন তার মে‌য়ে অপা‌রেশন থি‌য়েটা‌রে। কিছুক্ষণ পর কর্তৃপক্ষ তা‌কে জানান লীমা‌কে বরিশাল পাঠা‌তে হ‌বে। ক্লি‌নি‌কের লোকজনই অ্যাম্বুলেন্স ঠিক ক‌রে মৃত অবস্থা রোগীসহ তার স্বজন‌দের উঠি‌য়ে দেন। সেখান থে‌কে মাত্র ২০ মি‌নি‌টে রাস্তা পাড় হ‌য়ে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে আস‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। ঘটনার পর থে‌কেই ডাক্তার, নার্সসহ মালিক প‌ক্ষের লোকজন পলাতক র‌য়ে‌ছেন। ঘটনা ধামাচাপা দি‌তে ক্লি‌নিক কর্তৃপক্ষ জোর চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এলাকাবাসী।

এব্যাপারে জানতে মাজেদা ক্লি‌নিক মা‌লিক শাহাবুদ্দিনের মু‌ঠো‌ফো‌নে একাধিক বার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

চি‌কিৎসক সো‌য়েব মাহমুদ জানান, রোগী অ‌নেক আগেই মারা গে‌ছে। ওখান থে‌কে মৃত্যু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এবিষ‌য়ে বাউফল থানার ওসি আরিচুল হক ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। লাশ ময়নাতদ‌ন্তের পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মাজেদা ক্লিনিকের সঠিক কাগজপত্র আছে কিনা সহ টোটাল রহস্য উদঘাটনে অনুসন্ধান রিপোর্টার শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved