1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ! সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্র’ত্যা’হা’র বরগুনার ডাকবাংলা থেকে দুই কন্যা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার! বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ!

হলদিয়া ইউনিয়নের জিআর ৩০মন চাল পাচার কালে জনতার আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪১ Time View

আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় মন্টু মিয়ার বাড়ী থেকে সরকারি জিআরের ৩০ মন চাল দুটি অটো ভ্যানযোগে কালোবাজারের পাচারের সময় সাঘাটা-জুমারবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় আটক করে স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাঘাটা থানা পুলিশ এসে চালসহ অটো ভ্যান দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
বিভিন্ন সুত্রে জানা যায়, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ৬ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চাল বিতরণের করা হয়। তবে এই চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের একটি চক্র পরিষদ সংলগ্ন স্থানীয় মন্টু মিয়ার বাড়ীতে সরকারি চালের বস্তা পরিবর্তন করে কালো বাজারের বিক্রি করতে দুটি অটোভ্যান যোগে সাঘাটা-জুমারবাড়ী সড়কের ডাকবাংলাবাজার এলাকায় নিয়ে আসলে স্থানীয়রা চাল ভর্তি ভ্যান দুটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে চালসহ ভ্যান দুটি জব্দ করে।
এব্যাপারে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান রাফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদারকি অফিসারের উপস্থিতিতে চাল নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়েছে। বিতরণের পর কিছু সুবিধাভোগী হয়তো বিক্রি করেছে যা পাইকারেরা ক্রয় করে অন্যত্র নিয়ে যাওরার সময় এই ঘটনা ঘটেছে।
জানতে হলদিয়া ইউনিয়নের সরকারি চাল বিতরণের সময় সরকারিভাবে নিযুক্ত তদারকি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমানের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ জানান, ভ্যানসহ ২৮/২৯ বস্তা চাল উদ্ধারের ঘটনায় তিনি সরেজমিনে চালগুলো পরীক্ষা করেন। চাল সরকারি তবে বস্তা পরিবর্তন করা হয়েছে। চালগুলো থানায় জব্দ রয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিব হাসান জানান, দুটি অটো ভ্যানসহ ৩২ বস্তা চাল জদ্ব করা হয়েছে । এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসহাক আলী জানান, বিষয়টি নিয়ে সোমবার রাত থেকেই তদন্ত চলছে, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তাসহ তিনি ঘটনাটি তদন্ত করেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved