1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু ঢাকা–১৪ আসনে হতে যাচ্ছে ত্রিমুখী নির্বাচনী লড়াই।বিএনপির ভোট বিভক্তিতে সম্ভবনায় জামায়াত! নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ রংপুরে বিএমডিসি ছাড়াই ডেন্টিস্ট চেম্বার খুলে রমরমা বাণিজ্য সরকারি জমি দখল করে কোটি টাকার বানিজ্য! তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে জাপা নেতা মোস্তফার মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১০ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি :

– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

রবিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাপা নেতা মোস্তফা বলেন নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ এখনো আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ কে ভালোবাসে। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি।

একবার জন্মস্থান পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন অত্র এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণ সংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাইবো।

এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর। দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও উপজেলা সাবেক সম্পাদক সামছুল হুদা খোকন, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, আব্দুল গনি সরদার। সাংবাদিক ফসিয়ার রহমান, জি এম মিজানুর রহমান মিজান, মানসুর রহমান জাহিদ, জিয়াউদ্দিন নায়েব, কাজী সোহাগ, জহুরুল হক আনারুল ইসলাম
মোঃ শাফিয়ার রহমান,

জাপা নেতা কাশেম আলী গাজী, সরদার ফরিদ আহমেদ,গাজী মুজিবর রহমান, আবু সাঈদ সেখ, মীর ওসমান গণি, গাজী আব্দুর রহিম, মোস্তফা গাজী, আব্দুল খালেক, কামরুল ইসলাম, রুহুল আমিন গোলদার, মির শাহদাৎ, নাজিমুদ্দিন, সাহেব আলী, খায়রুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved