1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

সরকারি বাঙলা কলেজকে বাংলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আহ্বান কর্মী সভায় – সভাপতি সাদ্দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৫৭৭ Time View

বাঙলা কলেজ প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে, আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বাঙলা কলেজ ইউনিটে ২ অক্টোবর ২০২৩ ইং তারিখে কর্মী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খাদিমুল বাশার জয় কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সভা স্থলে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ শাখার নেতৃত্বে আসতে চাওয়া পদ প্রত্যাশীরা। মাঠে বিশাল কর্মী বাহিনী নিয়ে স্লোগান দিতে থাকেন বাংলা কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী সৈয়দ জুয়েল আলী নাদাফ।
তিনি বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্র কর্মী। আমাকে যদি গুরু দায়িত্ব দেয়া হয় তাহলে আমি অতীতে যেভাবে লড়াই সংগ্রামে করে আসছি ভবিষ্যতেও সম্মান রক্ষা করতে প্রাণপন চেষ্টা করবো। সমাবেশে রুবেল,হাফিজ, সোলায়মান, পারভেজ সহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় ইনান বলেন- বাঙলা কলেজ ছাত্রলীগের একটি আদর্শ বহন করে। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন অধিকাংশ নেতাকর্মী।এই কলেজ শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন দখল করার যোগ্যতা রাখেন অনেকেই। সভাপতি সাদ্দাম বলেন সরকারি বাঙলা কলেজ মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখা আছে এই বাঙলা কলেজের মাটিতে।তাই আমি প্রধানমন্ত্রীর কাছে উদ্ধান্ত আহবান করবো এই মাটির মর্যাদা বহুগুন বাড়িয়ে দিতে সরকারি বাঙলা কলেজ কে বাঙলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক।তিনি আরো বলেন আগামী নেতৃত্বে যারা আসবেন তারা সবাই সু সংঘটিত ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আওয়ামী লীগকে শক্তিশালী করে তুলবেন।সভায় বিডি ক্রাইম টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইসমাইল হোসেন সৌরভ সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved