1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

বাচিক শিল্পী রত্না মুখোপাধ্যায় বাংলাদেশ সফর বিভিন্ন সংগঠনের সম্মাননায় ভূষিত হলেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৬৯১ Time View

মোঃ আবেদ আহমদে- বিশেষ প্রতিনিধি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নেত্রকোনায় জেলায় দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হলো বাংলাদেশ -ভারত সম্প্রীতি উৎসব ২০২৩। এই সেই নেত্রকোনা যেখানে জন্মেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলান হাফিজ, রবীন্দ্র সুরকার শৈলজার রঞ্জন মজুমদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু বরেণ্য গুণীজন। বাংলাদেশ -ভারত সম্প্রীতি উৎসবে স্মারক সম্মাননায় ভূষিত হলেন কবি রত্না মুখোপাধ্যায়। এই গুণী মানুষ কবি সম্পাদক ও জনপ্রিয় বাচিক শিল্পী, রত্না মুখোপাধ্যায় এর এই বাংলাদেশ সফরে স্মারক সম্মাননা প্রদান করেছেন নব আলো সাহিত্য সংহতি , বীর চট্টলা কাব্য পরিষদ, বাংলার মুখ আন্তর্জাতিক সাহিত্য সংস্থা এবং ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদ থেকে। বিভিন্ন অনুষ্টান শেষে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীতে ছিল কবিতা রেকর্ডিং অনুষ্ঠান।
তিনি এর আগে ২০২২ সালে আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসব এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসাবে ভারত থেকে প্রতিনিধিত্ব করেন।
চয়নিকার পক্ষ থেকে নজরুল মঞ্চে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছিলো এই গুণীজন কে,
এছাড়াও বিশ্ব বাংলা সংস্কৃতি পরিষদের সম্মানিত অতিথির আসন অলংকার করেন ও সম্মাননা গ্রহণ করেন। সাহিত্যচর্চার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে তিনি একাধিক সম্মেলনে সংবর্ধনা পেয়েছেন।
বহু পত্রপত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করেন। “সমান্তরাল ভাবনা ” ও” আজকাল” বিশেষ উল্লেখ্য। তার কবিতায় কণ্ঠ দিয়েছেন জগন্নাথ বসু উর্মি মেলা বসু সুমন্ত সেনগুপ্ত সতীনাথ মুখোপাধ্যায় বিজয় লক্ষ্মী বর্মন কাজল চৌধুরী প্রমুখ বাচিক শিল্পীরা। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বেশ কয়েকটি সমাজ সচেতনতামূলক ও সমাজ কল্যাণমূলক সংস্থার সাথে সক্রিয় ভাবে জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved