1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মায়ের সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে তুলে নিয়ে গেলো ছেলে, থানায় কাঁদলেন বৃদ্ধ বাবা! আমতলীতে ‘অর্ধশতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল! ছাগল চুরির মামলা করায়,বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ! আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি গ্রেফতার! ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব! ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা, আসামি ২৬, অজ্ঞাত ৪০/৫০ জন  কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক

শ্রেষ্ঠ পুরস্কার পেলেন মির্জাপুর থানার এস আই শ্রী রামকৃষ্ণ দাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২১৮ Time View

টাংগাইল প্রতিনিধি:

টাংগাইলের জেলার মির্জাপুর থানার এস আই শ্রী রামকৃষ্ণ দাসকে শ্রেষ্ঠ এস আই এর ৮ম বারের মতো পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় টাংগাইল এসপি অফিসে সেপ্টেম্বর মাসিক কল্যাণ সভায় তাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও মোট ৬৫ জনকে পুরুষ্কার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন: টাংগাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, এদিকে উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ আরও অনেকেই।

এ সম্পর্কে মির্জাপুর থানার এস আই শ্রী রামকৃষ্ণ দাস বলেন, তিন জন’কে মাদক সহ গ্রেফতার করে দুইটি মামলা দায়ের, দুই জনকে চোরাই মোটর সাইকেল বেচা কেনা করার সময় হাতে নাতে ধরা এবং ১৪ টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করা সহ অন্যান্য ভালো কাজ করায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হই। উক্ত আসামী ধরায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপারের নিকট থেকে ৮ম বারের মতো শ্রেষ্ঠ এস আই -এর পুরস্কার গ্রহণ করে নিজের কাছে আনন্দদায়ক লাগছে । এ পর্যন্ত আমি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনেকবার পুরস্কার গ্রহণ করেছি। তিনি আরও বলেন, পুরুষ্কার হাতে পেয়ে দায়বদ্ধতা আরও বেড়ে গেল আমার। আমি আরও কাজ করতে উৎসাহিত হলাম এবং চেষ্টা চালিয়ে যাব আইনের দিক থেকে দ্বায়িত্ব ও কর্তব্যের প্রতি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved