1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

ধামরাইতে মাদক বিরোধী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬১৯ Time View

তোফায়েল আহমেদ,ধামরাই উপজেলা

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।সোমভাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ টি দল অংশগ্রহন করবেন।

২০ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার দেপশাই নয়াপাড়া নতুন মাঠে সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার প্রধান অতিথির বক্তব্যে ধামরাই উপজেলা নিবার্হী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন,খেলাধুলা শরীর কে যেমন সুস্থ্য রাখে তেমনি তরুণ প্রজন্ম কে মাদক থেকে দূরে রাখে। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ভিত্তিক এমন টুর্নামেন্ট খেলার মধ্য দিয়ে ভাল মানের খেলোয়াড় তৈরি হবে। আমরা আন্ত:জিলা টুর্নামেন্ট খেলার সময় ধামরাই থেকে ভাল মানের খেলোয়াড় পাইনি। আমি আশা করছি সোমভাগ ইউনিয়ন পরিষদের মত প্রত্যেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমন সুন্দর টুর্নামেন্টের মধ্য দিয়ে ভাল মানের খেলোয়াড় তৈরি হবে।

মাদক বিরোধী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ডি আই এর পরিচালক মোঃ সামছুল হক, ভালুম এ.আর খান কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল,সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বিএসসি।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের ৩ বারের সভাপতি আব্দুর রশিদ তুষার,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন

ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড বনাম ৮ নং ওয়ার্ডের এ খেলায় পরিচালনায় ছিলেন এশিয়া কাপের ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকা নারী রেফারি তাসলিমা তাহের তানিয়া সহ ২ জন নারী লাইন্সম্যান।

মাদকবিরোধী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোমভাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে ৪ নং ওয়ার্ড ২-১ গোলে ৮ নং ওয়ার্ড কে পরাজিত করে ৪ নং ওয়ার্ড নক আউট পর্বে এ টুর্নামেন্টে সরাসরি সেমি ফাইনালে অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved