1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

টঙ্গীতে আরএমজি এফএনএফ – এর উদ্যোগে বেঞ্চ ও আলমারি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৯১ Time View

মুহসিন মিয়া শাহিন; (বিশেষ প্রতিনিধি)

গাজীপুরের মুদাফা, নিশাত নগর, টঙ্গীতে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে দারুর রহমান তাহফিজুল কোরআন মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য কাঠের বেঞ্চ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে ওই মাদ্রাসার বালিকা শাখার জন্য প্রিন্সিপালের মাধ্যমে ১ টি স্টিলের আলমারি ও ৮ টি কাঠের বেঞ্চ বিতরণ করেন বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ফারাবী পারভেজ, মোছাঃ হাসনা হেনা, মোছাঃ আইরিন শান্তা, জনাব মোঃ শফিকুল ইসলাম, জনাব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হুসাইন সহ মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।

এসময় মোঃ সজিবুল ইসলাম বলেন, কোরআনের পাখিদের চাহিদা খুবই অল্প। আমরা যদি আমাদের আয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কোরআনে পাখিদের পাশে দাঁড়াতে পারি, তাহলে সমাজের সকল স্তরেই কোরআনে আলো ছড়িয়ে যাবে খুবই দ্রুত সময়ের মধ্যে। বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন পূর্বের ন্যায় সব সময়ই সমাজের মানুষের কল্যানে সামাজিক কার্যক্রমে মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।

এই সময় উক্ত মাদ্রাসার পার্শ্ববর্তী বালক শাখায় মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হুসাইনের নেতৃত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় যে সকল মানুষ নিয়মিত ভাবে আর্থিক সহায়তা করে আসছেন, তাদের দানের মানসিকতা আরো সমৃদ্ধশালী এবং তাদের মনের নেক উদ্দেশ্য সফল হওয়ার বিষয়ে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved