1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪৬৫ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার যুবলীগ নেতা দ্বীন ইসলাম দিলিপকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে মুড়াপাড়া বাজারে যাওয়ার পথে দড়িকান্দী এলাকার মাফু আলীর বাড়ির পাশে ওত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিলিপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দ্বীন ইসলাম দিলিপের সঙ্গে আসামীদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সন্ত্রাসীরা ধারালো রামদা, সুইচগিয়ার, ছেনদা, ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে দ্বীন ইসলাম দিলিপের উপর হামলা চালায়। দিলিপের বুকে, পিঠে ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় দিলিপের মা তাছলিমা বেগম বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার পাভেল(৩৬), পিয়াল(২৭), ইমন(২৫), বিপ্লব(২৪), আবুল হোসেন(৪৮), মেহেদীকে(২৭) নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দয়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, দিলিপ হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved