1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বিএমএসএফ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত শ্রীপুরের বাতেন বাচ্চু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম,

সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সাংবাদিক মো: আব্দুল বাতেন বাচ্চু।

রোববার (১০ ডিসেম্বর) রাতে তাকে চূড়ান্তভাবে দায়িত্ব বুজিয়ে দেন সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর।

জানা যায়, মোঃ আব্দুল বাতেন বাচ্চু দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট
টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন ও পাঠক প্রিয় প্রিন্ট পত্রিকা দৈনিক ঢাকার ডাক পত্রিকায় বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন।

আরও জানা যায়, তিনি সাংবাদিকতা পেশায় জনপ্রিয় টিভি চ্যানেল বিজয় টিভিতে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও
স্থানীয় সাপ্তাহিক, দৈনিক, অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিক সংবাদসহ একাধিক পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়াও মো: আব্দুল বাতেন বাচ্চু বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা করে যাচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল বাতেন বাচ্চু বলেন, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে জড়িত থেকে শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং নবগঠিত কমিটিতে সভাপতি দায়িত্ব পালন করছেন ।
তিনি আরও বলেন সারাদেশের সাংবাদিকরা যাতে ভালো থাকে সে জন্য মাঠপর্যায়ের সাংবাদিকদের নানা বিষয় নিয়ে ও ১৪ দফা নিয়ে কাজ করছে বিএমএসএফ। অধিকার দাবী আদায়ে সংগঠনটি জাতীয়ভাবে স্বীকৃত এবং অত্যান্ত সুশৃঙ্খল। তাই নতুন দায়িত্ব পালনে অতীতের মতো সাংবাদিকসহ সবার সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved