1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচন সুষ্ঠু না হলে দেশ, জাতি ও গণতন্ত্রের ক্ষতি হবে -স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আমরা আওয়ামীলীগ করি, আমরা আওয়ামী লীগের কর্মী, শেখ হাসিনার ভ্যানগার্ড। মার্কা যেটাই পাই সেটা বড় বিষয় নয় শেখ হাসিনার যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌছাতে সহযোগিতা করতে চাই। আমি এইও বিশ্বাস করি শেখ হাসিনা যদি এই নির্বাচন সুষ্ঠু করতে না পারে তাহলে দেশ, জাতি ও গণতন্ত্রের ক্ষতি হবে, বললেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ঈগল পাখি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অ্যাড: সোহরাব উদ্দিন।

তিনি আরও বলেন আমার এই নির্বাচনে আসা মূল উদ্দেশ্য হলো পাকুন্দিয়া-কটিয়াদীরের মানুষ আমি সহ গত পাঁচ বছর পরাধীন দেশের মত বসবাস করেছি, নীজ গৃহে পরাধীন ছিলাম বলে মনে হয়েছে। এ অবস্থা থেকে উত্তোরণ হবে বলে আশা করছি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে কোন বাঁধার সম্মুখীন হয়নি। কিন্তু ইতোমধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হতে দিবে না, বাঁধা-গ্রস্থ করবে।

মঙ্গলবার বিকালে কটিয়াদী উপজেলায় ঈগল পাখি মার্কায় গন মিছিল শেষে সন্ধায় সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, জেলা কৃষকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ,কটিয়াদী উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সহ ঈগল পাখি মার্কা সমর্থিত নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved