1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

রংপুর নির্বাচনী আলোচনার শীর্ষে তৃতীয় লিঙ্গের রানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৪৪০ Time View

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার জেলা সভাপতি আনোয়ারা ইসলাম রানী। তিনি দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছেন।

এখন শহরে ও গ্রামগঞ্জের চায়ের দোকানে, রাস্তাঘাটে, অফিস আদালতে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। 

তিনি ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সদস্যদেরকে নিয়ে রংপুর ৩ আসনে মহানগর ও সদর উপজেলার হাট-বাজার ও মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। তবে পিছিয়ে নেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম রাকু, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী একরামুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী জানান, আমি নির্বাচনী প্রচারণার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষরা আমাকে সাদরে গ্রহণ করছেন। যেখানেই যাচ্ছি সেখানেই নারী কিংবা পুরুষরা আমাকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনে আমাকে ভোট দিবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। ভোটার’রা বলছেন বিগত বছরগুলোতে আমরা নাঙ্গলকে ভোট দিয়ে কিছুই পাইনি। এবার আমরা তোমাকেই ভোট দিব। নির্বাচনে হারবো কি জিতবো সেটা জানি না। কিন্ত মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন, রংপুর দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে রংপুর অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলবো। কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কঠোর আন্দোলন গড়ে তুলবো। শ্যামা সুন্দরী খাল উদ্ধার করে সংস্করণে মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আমার কোন পিছুটান নেই। আমি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব। এটাই আমার মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved