1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি কিন্তু জাল ফেললে উঠে আসে দুটিরুপালি ইলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৩১৯ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছা উপজেলা সোলাদানা ভূমি সরকারি পুকুরে মাছ ধরার সময় উঠে আসে দুটি রুপালি ইলিশ।

পাইকগাছায়। সেখানে একটি সরকারি পুকুরে জাল ফেললে উঠে আসে দুটি রুপালি ইলিশ।
সমুদ্র থেকে নদীতে আসা ইলিশের দেখা মিলল স্রোতহীন পুকুরে!

এমনটাই ঘটেছে খুলনার পাইকগাছায়। সেখানে একটি সরকারি পুকুরে জাল ফেললে উঠে আসে দুটি রুপালি ইলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সাথে দুটি রুপালি ইলিশ ধরা পড়ে।

ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন কালবেলাকে বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে ভেটকি, রুই, কাতল মাছ। এদের সঙ্গে দুটি ইলিশও জালে ধরা পরে। ইলিশ দুটির ওজন ৭০০ গ্রাম করে। স্থানীয়রা এ দুটি মাছকে ইলিশ বলে নিশ্চিত করেছেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।
পুকুরের ইলিশ এলো কীভাবে প্রশ্নে তিনি জানান, হয়তো বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে এতে ইলিশ মাছ ঢুকে পড়ে। ইদানীং কোনো প্লাবন হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ দুটি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।

পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস কালবেলাকে বলেন, নদীর কাছাকাছি পুকুরটি। তাই মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছিল এতে। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে মাছ দুটি বড় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved