1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১) মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত

সেই চাঞ্চল্যকর সোহাগ হত্যার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৫ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালী জেলার গলাচিপার সেই চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মোঃ আইয়ুব আলী (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

জানা যায়, গত ১৭ই ফেব্রুয়ারি-২০২৪ ইং বিকেলে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গলাচিপা থানার মামলা নং- ২৬, তারিখ-২১/১১/২০২৩, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ দন্ডবিধি এবং সংযোজন- দন্ডবিধি ৩০২ ধারা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি গলাচিপার ধরান্দীর বাসিন্দা মৃত ইদ্রিস সরদারের ছেলে মোঃ আইয়ুব আলী কে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ভিকটিম সোহাগ ও আসামিরা পরস্পর নিকট আত্মীয়। ভিকটিম সোহাগের সাথে আসামিদের টাকা লেনদেন নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছিল। গত ২০/১১/২০২৩ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ মিনিটের সময় আসামি আইয়ুব আলী সহ অন্যান্য আসামিরা গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় একটি ঔষধের দোকানের সামনে অবস্থান করে। এসময় ভিকটিম ওই স্থানে আসা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামিরা তাদের সঙ্গে থাকা লাঠি-সোটা, লোহার রড দিয়ে ভিকটিম সোহাগকে এলোপাথারি আঘাত করতে থাকে। ভিকটিমের ডাক চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে চলে যায়।

পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ২৮/১১/২০২৩ ইং তারিখ রাতে মৃত্যুবরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved