1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা ও আত্মসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গুড টাচ ও ব্যাড টাচ’ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) লাল সবুজ সোসাইটি, গাইবান্ধা টিমের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো স্পর্শ (গুড টাচ) ও খারাপ স্পর্শ (ব্যাড টাচ) সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ, আচরণ বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক অথবা বিশ্বস্ত ব্যক্তির কাছে বিষয়টি জানানোর গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে শিশুদের বয়স উপযোগী ভাষায় শরীরের ব্যক্তিগত অংশ, আত্মরক্ষার কৌশল এবং নিরাপদ আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়, যাতে তারা নিজেদের নিরাপত্তা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মোনারুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সবুজ মিয়া এবং সদস্য তাবাসসুম, মেঘলা, তানিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, শিশুদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লাল সবুজ সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে এবং নিজেদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved