1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ

বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৯ Time View

মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল

বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে আমতলী পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আশিক (১৯) ও মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭)। তারা দুজনই আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চালিতাবুনিয়া ব্রিজসংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই যুবকের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved