1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেপ্ত পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে ৪৯ পিস ই/য়া/বা/সহ দুইজন গ্রে/প্তা/র পাইকগাছায় ১৯ পূজামণ্ডপে বিএনপি নেতা আনোয়ারুলের অনুদান বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে নৌ পুলিশের হাতে আটক- ৫, অত:পর মামলা চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির আন্দোলনে উত্তাল মালিবাগ! নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার! নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত!

নোয়াখালীত অটোরিক্সার গ্যারেজ থেকে ইয়াবা, দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, কার্তুজসহ ০৩ (তিন) জন গ্রেপ্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ইমরান হোসেন রাকিব, ভ্রাম্যমাণ প্রতিনিধি

নোয়াখালী সুধারাম মডেল থানাধীন ৮নং এওয়াজবালিয়া ইউপির ৫নং ওয়ার্ড পূর্ব এওয়াজবালিয়া গ্রামস্থ মামুন উর রশিদ এর দখলীয় অটো রিক্সা গ্যারেজ এর ভিতরের বিশ্রাম কক্ষ ।

১। মামুন উর রশিদ (৩৭), পিতা- মৃত ইউছুপ মিয়া, মাতা- রৌশন আরা বেগম, সাং- পূর্ব এওজবালিয়া (ইউছুপ ম্যানেজাররের বাড়ি), ডাকঘর- আব্দুল্যাপুর মিয়া বাড়ি -৩৮০২, থানাঃ সুধারাম মডেল, জেলাঃ নোয়াখালী।
২। আব্দুল মন্নান (২৭), পিতা- মো: আব্দুল হানিফ, মাতা- আয়েশা বেগম, সাং চাড়ুবানু (হালিম মাঝির বাড়ি), ডাকঘর- করমুল্যা বাজার -৩৮০৮, থানাঃ সুধারাম মডেল, জেলাঃ নোয়াখালী।
৩। মানজুর রহমান সাকিল (৩৮), পিতা- মাফিজুর রহমান, মাতা- মৃত মাগফেরা বেগম, সাং- বারাইপুর (খলিফা বাড়ি), ওয়ার্ড নং -০৮, ইউপি -২নং দাদপুর, থানাঃ সুধারাম মডেল, জেলা – নোয়াখালী।
১) ইয়াবা- ৪৪ (চুয়াল্লিশ) পিস, ২) ওয়ান শুটার পাইপগান ০১টি, ৩) শিশা কার্তুজ ০১টি ৪) মোবাইল ফোন ০৩টি, ৫) সিসি ক্যামেরা ০৩টি

আজ সকালে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে ডিএনসি নোয়াখালীর একটি টিম, এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ডিএডি জনাব অমলেশ বাইন এর নেতৃত্বে একটি টিম এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক জনাব সুমন বণিক এর নেতৃত্বে পুলিশের একটি টীম যৌথভাবে সুধারাম মডেল থানাধীন ৮নং এওয়াজবালিয়া ইউপির ৫নং ওয়ার্ড পূর্ব এওয়াজবালিয়া গ্রামস্থ মামুন উর রশিদ এর মালিকানাধীন অটোরিক্সার গ্যারেজে অভিযান চালায়। এসময় অটোরিক্সার গ্যারেজের ভিতর হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি বিশ্রামকক্ষের খাটের উপর থেকে ৪৪ পিস ইয়াবা, ১টি দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, ১টি সতেজ সীসা কার্তুজ, ৩টি মোবাইল ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ০৩ (তিন) জন আসামীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্যারেজের ভিতরের বিশ্রামকক্ষটি ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হচ্ছিল। আইনশৃংখলা
বাহিনীর নজর এড়াতে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এছাড়া, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান ও কার্তুজ সংগ্রহ করে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলমান আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারনির ক্রমিক নং- ১০(ক) ও ৪১ এবং অস্ত্র আইন, ১৮৭৮ (The Arms Act, 1878) এর সংশ্লিষ্ট ধারা

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মো: হাবিবুর রহমান, উপপরিদর্শক, ডিএনসি, নোয়াখালী বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সুব্রত সরকার শুভ
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়, নোয়াখালী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved