1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে নৌ পুলিশের হাতে আটক- ৫, অত:পর মামলা চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির আন্দোলনে উত্তাল মালিবাগ! নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার! নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা 

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে নৌ পুলিশের হাতে আটক- ৫, অত:পর মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সরকার ঘোষিত মা ইলিশ রক্ষার্থে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে ৫ জনকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশের বিশেষ অভিযান টিম। পরে আটককৃতদের বিরুদ্ধে রেগুলার মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর-২৬) দিনব্যাপী তেঁতুলিয়া নদীর শৌলার চর ও চর ফেডারেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- ১/ লালমোহন থানার ফরাজগঞ্জ গ্রামের বাসিন্দা আঃ রাজ্জাক (৩২), পিতা- খোরশেদ মাঝি, মাতা- মনোয়ার বেগম, ২/ রিয়াজ (৩৮), পিতা- বেল্লাল মাঝি, মাতা- জাহানারা বেগম, ৩/ ইমরান মিস্ত্রি (২২), পিতা- ফারুক মিস্ত্রি, মাতা- হনুফা বেগম, ৪/ জাহিদ (১৮), পিতা- মিলন, মাতা- হাজেরা বেগম, ৫/ ফাহিম ফরাজি (১৮), পিতা- বাবুল মিস্ত্রি, মাতা- জুলেখা বেগম, সবাই একই গ্রামের বাসিন্দা।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মনিরুজ্জামান অভিযানের বিষয়টি জানিয়ে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নিয়মিত মাছ শিকারের চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। যাহার মামলা নং- ২৮ তাং- ১২/১০/২৬, ও মামলা নং- ২৯ তাং- ১২/১০/২৬ ধারা ৫ (১) মৎস্য আইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved