
মোঃরিয়াজ উদ্দিন হেলাল
বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় জনৈক তসলিম মোল্লার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমতলী পৌরসভার কালীবাড়ি এলাকার আলম ফকির (৪২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকার ননী খলিফা (৪০)।
আমতলী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।