1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা!

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে রিফাত মোড়লের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩৮ Time View

মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত। জিয়াউল করিম মোড়ল রিফাতের নির্দেশনায় আজ গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিল করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল, শ্রীপুর পৌর ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল।
আজ সকাল দশটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদার মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই আনন্দ মিছিল করা হয়েছে। শ্রীপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অফদার মোড় থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তা হয়ে আবার অবদার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষ হওয়ার পর নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিফাতের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক বাপ্পি সরকার,শ্রীপুর পৌর ছাত্রনেতা সোহানুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিথিন মিয়া, রিফাত হায়দার,একান্ত, সিয়াম,শান্ত, মাসুম রানা, রিজভী, গুলজার মন্ডল, সানী, জনি, জাফর,সাদিকুল, মাসুম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতা কর্মীরা।
এই ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত জানান, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইকে নির্বাচিত করায় আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে  শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।  ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সারাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষার আন্দোলন বেগবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved