1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

তালতলীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২১১ Time View

মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে বিশ্ব পানি দিবস-২০২৪ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার বড়বগী ইউনিয়নের দক্ষিণ সওদাগরপাড়া গ্রামে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং দক্ষিণ সওদাগরপাড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পায়রা (বুড়িশ্বর) ও আন্ধারমানিক নদীর বিভিন্ন প্রবহমান খালগুলো নানান ভাবে দখল ও দূষণের কবলে পড়েছে। ফলে বড়বগী ইউনিয়নের দক্ষিণ সওদাগরপাড়া গ্রামের ভেন্ডারের স্লুইস হইতে তিন-চার কিলোমিটার দৈর্ঘ্যের বগীরদোনা খালের শাখা খালটি (গামৈরতলা খাল) ধীরে ধীরে যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। স্হানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালের ১৫-২০ জায়গায় বাঁধ নির্মাণ করে ব্যক্তিগত চলাচলের রাস্তা তৈরি করছে। যার ফলে খালে স্রোতের স্বাভাবিক গতি ব্যহত হয়েছে। এতে পানির অভাবে খালটির দুই পাড়ের কয়েক হাজার কৃষক রবিশস্য, আমন, বোরো ধান, তরমুজ, সূর্যমুখী ফুলের চাষ করতে পারছে না, তাই কৃষকরা দ্রুত খালটি খননের মাধ্যমে পানি সরবরাহের জোড় দাবি জানান।
বক্তারা বিশ্ব পানি দিবসে সংশ্লিষ্ট সবাইকে খাল-বীল, নদী-নালাকে দখলমুক্ত, দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন দক্ষিণ সওদাগরপাড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আহবায়ক মো. মোস্তফা খলিফা,   ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জনাব কালাম মীর, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী ও সাংবাদিক মো. খালেদ মাসুদ, মোস্তাফিজ আকন, উন্নয়নকর্মী এম মিলন হাওলাদার, স্থানীয় গ্রামবাসীর পক্ষে জলিল মীর ও শাহজালাল মুসল্লী প্রমূখ।
মানববন্ধনে দক্ষিণ সওদাগরপাড়া গ্রামের দুই শতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, সওদাগর পাড়া গ্রামের কৃষকরা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। তাই খুব শিগগিরই খাল দখলমুক্ত করা হবে এবং খালটি খননের জন্য মৎস্য বিভাগের মাধ্যমে প্রস্তাবনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved