1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
বরগুনার দুই সন্তানের জননী পরকীয়ায় আসক্ত হয়ে ছাত্রদল নেতার সাথে উধাও! কালবেলার সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম! মাদকব্যবসায়ী সুজনের মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ জামিনে বেরিয়েই বেপরোয়া!টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস মিরপুরে পৈতৃক ভিটায় ভাতিজা মাহমুদ ও তাঁর মামা  পলাশ গংয়ের বিরুদ্ধে চাচা শহিদুল ইসলাম ও ক্যান্সারের রোগী ইদু মিয়ার চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ  মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিনামূল্যে সেহরি পেয়ে খুশি রোগী ও স্বজনরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৮২ Time View

মোঃ নাছিম খান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে ‘আল মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা’) চুয়াডাঙ্গা টিমের পক্ষ থেকে বিনামূল্যে সেহরি বিতরণ করা হচ্ছে।

কার্যক্রমের প্রথম দিনেই হাসপাতালের প্রায় ২ শতাধিক রোগী ও স্বজনদের মাধ্যে সেহরি পৌঁছে দেওয়া হয়। মাসব্যাপি তাদের এই কার্যক্রমন চলমান থাকবে। বিনামূল্যে সেহরি পেয়ে খুশি রোগী ও স্বজনরা। তাদের এই কার্যক্রমে প্রশংসায় ভাসছে এই সংগঠনটি।

রোগীর স্বজনরা জানান, আমরা অনেকে দূরদূরান্ত থেকে হাসপাতালে আসি। এছাড়া আশপাশে ভাল মানের খাবার হোটেল নাই যে সেহরি খেতে পারব। আল মুহসিন সংস্থার পক্ষ থেকে প্রতি রাতে সেহরি দিচ্ছে। এতে অনেকে উপকৃত হচ্ছেন।

মেডিসিন ওয়ার্ডের এক রোগীর স্বজন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার মেয়ে আজ ৩ দিন ভর্তি আছে। আমি ও আমার মা রাতে থাকি মেয়ের কাছে। প্রতিরাতে সেহরি দিয়ে যান তারা। আমরা সেটা খেয়ে রোজা থাকি। সেহরি পেয়ে আমাদের খুব উপকার হয়। তার এই কাজটাকে আমরা স্যালুট জানাই।

আল-মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা)’র সভাপতি ইউসুফ রেডিও চুয়াডাঙ্গাকে জানান, সদর হাসপাতালে অপেক্ষাকৃত গরিব মানুষ বেশি চিকিৎসা নিতে আসেন। অনেক সময় দেখা যায় দূরদূরান্ত থেকে রোগী ভর্তি হয়। রোগীর সঙ্গে দুইজন তিনজন থাকে। এরমধ্যে অনেকে কলা-পাউরুটি, বিস্কুট-পানি খেয়ে রোজা পালন করেন। দুস্থ রোগী, অসহায় অথবা যে কেউ আসুক, এখান থেকে তারা ফ্রি সেহরি পাবেন। এদের কথা চিন্তা করেই বিনামূল্যে রমজান মাসজুড়ে এই কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।

আল-মুহসিন (সমাজ কল্যাণ সংস্থা) সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভালো কাজ করার জন্য খুব বেশি টাকা-পয়সার দরকার হয় না। ভালো একটা মন থাকা চাই। শুধু একটা কথা বলবো, আপনার ভেতরটাকে একটু জাগ্রত করুন। কেউ এগিয়ে আসবে তা নয়, আপনি নিজে আগে এগিয়ে আসুন। কিছু না পারি, একটা খেজুর এবং এক বোতল পানি যদি কোনো মানুষের হাতে তুলে দিতে পারি, এটার জন্যও আল্লাহ আরও ৭০ গুণ বরকত দিয়ে দেবেন। অন্তত আমরা এইটুকু চিন্তা করি, আমরা কিছু করতে চাই কিনা। উদ্যোগ একজন নেয়, সেটা সফল করে আপনাদের আমাদের মতো মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved