1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক আনুমানিক ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ! যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ! কক্সবাজারে এক পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর! কোন অদৃশ্য ক্ষমতার বলে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও “ভুয়া মেজর” পরিচয়ে প্রতারক পালিয়ে গেল! হুমকি-ধামকি দিয়ে নিউজ সরানোর চেষ্টা

প্রসূতি মায়ের মৃত্যু, শ্রীপুরে মাওনা লাইফ কেয়ার হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২২৮ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুর উপজেলার লাইফ কেয়ার হাসপাতাল পরিদর্শন করছেন জেলার সিভিল সার্জন মাহমুদা আক্তার।

গাজীপুরের শ্রীপুরে নার্স দিয়ে অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনায় লাইফ কেয়ার হাসপাতালের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন মাহমুদা আক্তার। মঙ্গলবার দুপুরে এই হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে গত রোববার রাতে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে নার্স দিয়ে অস্ত্রোপচারে করানোয় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠে। এর পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যান। রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত প্রসূতি হলেন উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আসাদুল্লাহের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০)।

সিভিল সার্জন মাহমুদা বলেন, ‘প্রসূতির মৃত্যুর ঘটনায় সবকিছু জানতে হাসপাতালে এসেছি। ফাইল দেখে যা জানতে পারলাম, রোগীর কোনো অটি নোট নেই। কোনো ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয়নি। হাসপাতালে এসে আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম। তিনি আসলে নার্স না। তিনি কোনো ধরনের পড়াশোনা করেন নাই। ব্লাড সংগ্রহ করেন। তাঁর কোনো ট্রেনিং নাই। তিনি চিকিৎসাজগতের কেউ না।’

সিভিল সার্জন মাহমুদা আরও বলেন, ‘আমি এই হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধ করে যাব। এ জন্য আমি হাসপাতালের পুরোটা ঘুরে দেখলাম। হাসপাতালে তিনজন ভর্তি রোগী রয়েছেন। তাঁদের অপারেশন করা হয়েছে। আগামীকাল তাঁরা চলে যাবেন। প্রতিটি রোগীর ফাইলে একই সমস্যা, কোনো ওটি নোট লেখা নেই। আজকে থেকে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ যদি সব কাগজপত্র সঠিক করে আমাদের কাছে জমা দেন, পরবর্তীতে যাচাই-বাছাই করে কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হবে।’

শ্রীপুরে নার্স দিয়ে সিজারে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর, কর্তৃপক্ষ পলাতকশ্রীপুরে নার্স দিয়ে সিজারে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর, কর্তৃপক্ষ পলাতক
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন মাহমুদা বলেন, ‘আজকে থেকেই সমস্ত কার্যক্রম বন্ধ। শুধু তিনজন ভর্তি রোগীর চিকিৎসা চালাতে পারবেন। নতুন করে কোনো রোগী ভর্তি বা চিকিৎসা দিতে পারবেন না। তিনজন রোগী আগামীকাল ছুটির পর সিলগালা করে দেওয়া হবে। আরেকটি বিষয়ে আশ্চর্য হয়েছি, এই হাসপাতালে নার্স না হয়েও অনেকেই অ্যাপ্রোন পরে রয়েছেন। এটি হতে দেওয়া যাবে না। এ ক্ষেত্রে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved