1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির বরগুনায় তরুণীর জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

ঢাকার ধামরাই নির্বাচন কর্মকর্তার প্রত্যাহার ও প্রিসাইডিং অফিসার রদবদলের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩১ Time View

মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)

ঢাকার ধামরাইয়ে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।ওই কর্মকর্তার প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দায়ের করেছেন উপজেলার ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ মোহাদ্দেছ হোসেন।

গতকাল বৃহষ্পতিবার (১৬মে) বেলা ১১টার দিকে উপজেলার এক রেস্তোরায় এবিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কর্মকর্তার প্রত্যাহার ও প্রিজাইডিং অফিসার রদবদলসহ নানা অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ হোসেন।

অভিযোগপত্র ও সংবাদ সম্মেলন থেকে প্রাপ্ত তথ্যমতে, একজন প্রার্থীর পক্ষ নিয়ে তার সমর্থক চিহ্নিত পছন্দের লোকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়ে তাকে বিজয়ী করার জন্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেনের প্রত্যাহার চেয়েছেন মোহাদ্দেছ হোসেন।

এসময় ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাদ্দেছ হোসেন বলেন, আগামী ২১ মে ধামরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন একজন চেয়ারম্যান প্রার্থীর সংঙ্গে আতাত করে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারদের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম করার নীলনকশা রচনা করেছেন। গত দুইদিন যাবৎ বিভিন্ন স্কুল-কলেজ ও ব্যাংক কর্মকর্তার সঙ্গে গোপনে মিটিং করে এসব কার্যক্রম করে যাচ্ছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেছ হোসেন।

তিনি বলেন,ওই প্রার্থীর চিহ্নিত সমর্থক ও পছন্দের লোকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা কেন্দ্রে ওই প্রার্থীর পক্ষে সিল ও জাল ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নির্বাচনকে সুষ্ঠ করার লক্ষে নির্বাচন অফিসার জাহিদ হোসেনকে প্রত্যাহার ও উক্ত প্রিসাইডিং অফিসারদের রদবদল করার দাবি জানান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য নির্বাচন অফিসার জাহিদ হোসেনের অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved