1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বরগুনা সদর উপজেলায় মনির, বেতাগীতে খলিল নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩০৫ Time View

বরগুনা প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনা সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম পুনরায় ও বেতাগী উপজেলার মোহাম্মদ খলিলুর রহমান খান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গতকাল রাত বারোটার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২১ মে) দিনভর বরগুনা সদর ও বেতাগী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বরগুনা সদর উপজেলায় মো: মনিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৩৮ হাজার ৮১২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক শাহীন পেয়েছেন ৩৬ হাজার ৭৭৯ ভোট।

বেতাগী উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে ১২ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হন মো: খলিলুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন খ. ফাহরিয়া সংগ্রাম।

রিটার্নিং অফিসার মো: আবদুল হাই আল হাদী বরগুনা উপজেলার মো: মনিরুল ইসলামকে চেয়ারম্যান, মো: আরিফ হোসেন মোল্লা
ও লাভলী আক্তারকে ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো: আব্দুস ছালাম , অতি: জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতি: জেলা প্রশাসক শুভ্রা দাস, অতি: পুলিশ সুপার মো: জহুরুল ইসলাম হাওলাদার (ক্রাইম অ্যান্ড অপস্) ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড.মোস্তফা কাদের প্রমুখ।

বরগুনা সদর উপজেলায় ১০০টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা – ২,৩৩,৮৯২। তার মধ্যে ৯৮,১৬১ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সুষ্ঠু পরিবেশে এবং কোনোরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে রাতে ফলাফল প্রকাশের সময় বরগুনা শিল্পকলা একাডেমির সামনে প্রার্থীদের সমর্থকদের মাঝে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved