1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক বরগুনায় কৃষকের ১৪ লাখ টাকার পানের বর ধ্বংসের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত কূটনৈতিক চাপে “ডোনাল্ড ট্রাম্প” কে দেয়া হচ্ছে না কুরবানী, রাখা হবে মিরপুর চিড়িয়াখানায় ! ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা !

অপহরণকৃত স্কুল ছাত্রীকে ১২ ঘন্টা পর উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

নাঈম ইসলাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী থেকে কটিয়াদী হলি ক্রিসেন্ড পাবলিক স্কুলের সাইফা আক্তার সারা (৭) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছিলো কিছু দুর্বৃত্তরা । মঙ্গলবার বেলা ১২ টার সময় স্কুল থেকে ফেরার পথে মামা পরিচয়ে তাকে তুলে নিয়েছিলো।

সাইফা আক্তার সারা (৭) উপজেলার জালালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে ও কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারি ক্লাসের শিক্ষার্থী।

২৭ই আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরঝাকালিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মামা পরিচয় দিয়ে সারাকে নিয়ে গেছে বলে তার সহপাঠীরা জানায়।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে সাইফাকে অপহরণ করেছিলো । তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, বিভিন্ন সোশ্যালমেডিয়ায় ও মাইকিং করে প্রচার করেও পাওয়া যায়নি। পরে অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত নম্বর থেকে বাবা শফিকের কাছে ৫ হাজার টাকা দাবি করে। অপহরণের ১২ ঘন্টা পর কিশোরগঞ্জ সদরের বড়বাজার আফতাব রেস্টুরেন্ট থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে হোটেলের কাউন্টারে থাকা লোকজন বলেন, লোকটি তার সাথে থাকা শিশুকে তার নাতনি পরিচয় দিয়ে বলে, তার মা বাবা এক্সিডেন্ট করে আহত হয়ে শহরের সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি আছে। রাত আনুমানিক ১২টার দিকে শিশুর মা বাবাকে হাসপাতালে খাবার দিয়ে আসবে বলে কাউন্টারে বসিয়ে রেখে চলে যায় তারা।

অপহৃত সাইফা আক্তার সারার বাবা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিকালে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করায় মেয়েটিকে উদ্ধার করতে রাত ১টা পর্যন্ত সহায়তা করেন সেনা বাহিনীর সার্জেন্ট মো. কামালের নেতৃত্বে একটি টিম ও কটিয়াদী মডেল থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved