1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

শ্রীপুরে স্বামীর অন্ডকোষ কেটে বিচ্ছিন্ন করলো স্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন এক স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার চন্নাপাড়া আমির হামজা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম আবদুর রাজ্জাক (৩৫)। তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জন উপজেলার চন্দ্রপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দিনে স্ত্রীর (২২) সঙ্গে ঝগড়া হয় রাজ্জাকের, এর জেরে রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে তার অণ্ডকোষ কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এটি রাজ্জাকের দ্বিতীয় সংসার, তাকে নিয়ে চন্নাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন রাজ্জাক। তার প্রথম স্ত্রী অন্যত্র থাকেন, দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। দেড় বছর হলো তাদের বিয়ে হয়েছে।

রাজ্জাক যে বাড়িতে থাকতেন তার মালিক আমির হামজা বলেন, ভোরের দিকে রাজ্জাকের চিৎকার শুনে বের হই। গিয়ে দেখতে পাই তাদের ঘর জুড়ে রক্ত। পরে জানতে পারি তার দ্বিতীয় স্ত্রী স্বামীর অণ্ডকোষ কেটে ফেলেছেন। দিনে কোনো একটি ঝগড়ার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন স্ত্রী। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

শ্রীপুর মডেল থানার এসআই ওয়াহিদ আলী মিয়া বলেন, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি, গুরুতর আহত রাজ্জাককে ঢামেক হাসাপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved