1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পাইকগাছা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সব ধর্ম-বর্ণ মত বিনিময় ও আলোচনা সভা করেন জামায়াত ইসলামী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০১ Time View

শফিয়ার রহমান খুলনা পাইগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা মাওলানা আবুল কালাম আজাদ
বলেছেন,আমরা ন্যায় ও ইনছাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি। এ লক্ষে সব ধর্ম-বর্ণ সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও ভাতৃত্বের বন্ধন গড়ে তোলা জরুরী। তিনি শনিবার সকালে পৌরসভাস্থ কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় ৫ আগস্টে শেখ হাসিনা’ সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানের মত পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রসঙ্গ উঠলে তিনি বলেন,এ সংকট মুহুর্তে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সাধ্যমত সনাতন ধর্মাবলম্বীদের সহায় সম্পদ রক্ষার চেষ্টা করেন। তবে যে সব দুর্বত্তরা এসব ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নত করে দমন ও আইনের আওতায় আনা হবে বলে তিনি সভায় আশ্বস্ত করেন। তিনি আরোও বলেন,দেশে সকল ধর্ম-বর্নের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। ইসলাম কারোর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে না,আর করবেও না। যারা এটা করবে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করার ঘোষনা দেন তিনি পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আলতাফ হোসেনের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ,খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবুজার গিফারী, উপজেলা জামায়াতের সহসেক্রেটারি বুলবুল আহাম্মেদ, বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আব্দুল খালেক, পৌর আমীর ডাক্তার আসাদুল হক , সেক্রেটারি মোঃ মিজান রহমান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন অধ্যক্ষ আব্দুর রহিম সভায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ,হিন্দু বৌঃ খৃঃ ঐক্য পরিষদসহ মন্দির কমিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,প্রানকৃষ্ণ দাশ,বাবুরাম মন্ডল,মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার,উত্তম সাধু,সুনিল মন্ডল, দীপক মন্ডল,মনোহর সানা, বি,সরকার,স্নেহেন্দু বিকাশ,প্রকাশ ঘোষ বিধান, কার্তিক দেবনাথ, অখিল মন্ডল,সন্তোষ সরকার, সুরঞ্জন চক্রবর্তী,উজ্জ্বল মন্ডল, পিযুষ সাধু,বিশ্বনাথ দাশ,প্রজিৎ রায়,কনক চন্দ্র সরকার,প্রমথ নাথ সানা,মিলন রায় চৌধুরী,তিরুনাথ বাছাড়,রামপ্রসাদ সানাসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved