1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ভূয়া মুক্তিযোদ্ধার অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭০ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার বিরুদ্ধে ‘ভূয়া মুক্তিযোদ্ধা সহ অন্যান্য প্লাকার্ড নিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রোববার (৬ই অক্টোবর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ভরিপাশা গ্রামের চৌকিদার বাড়ি সংলগ্ন চৌমাথা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধা, ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার অপসারণ চাই, ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার আতংকে এলাকার জনগণ, ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধা মুক্তিযোদ্ধা সেজে সরকারের টাকা আত্মসাৎ করেছে, ভূমি দখলকারী ইসমাঈল মৃধা, এলাকার আতংক ইসমাঈল মৃধার বিচার চাই, ভূমিদস্যু ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার বিচার চাই, এলাকার সাধারণ মানুষ বাচতে চাই, আওয়ামী লীগের দালাল ইসমাঈল মৃধা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এমন কথাগুলো প্লাকার্ড এ লিখে তা হাতে নিয়ে তারা মনের ভাব প্রকাশ করে প্রতিবাদ সহ মানববন্ধন করেন।

এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারী এলাকার মানুষজন ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার বিচার চাই এবং তার অপসারণ চাই বলে স্লোগান দেন।

মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন সালাম মৃধা, আলাল মৃধা, আমজেদ ফকির, আনিচুর রহমান, স্বপন মৃধা, বাবুল মাতুব্বর, লাভলু হাওলাদার, শহিদুল ইসলাম ও সেলিম হাওলাদার প্রমূখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সর্ব সাধারণ মানুষজন উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে তারা বিভিন্ন বক্তব্য দেন। 

তারা বক্তব্যে অন্তর্বতীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। এবং তারা পরবর্তীতে আরও বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানান।

এবিষয়ে মুক্তিযোদ্ধা ইসমাঈল মৃধার ছোট ছেলে শাকিল মৃধা মুক্তিযোদ্ধা বাবার পক্ষে বলেন, আজকে যে মানববন্ধন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর মানববন্ধনে অংশ গ্রহণকারীরা যে প্লাকার্ড ও বক্তব্য দিয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট সাজানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved