1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
অভিনব কায়দায় প্রতারণা! (পর্ব-১) দলিল লেখক সমিতির সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরগুনায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাঁটার পথে বেড়া,বাধা দেয়ায় চাচি ও ভাবিকে পিটিয়ে কুপিয়ে জখম! প্রযুক্তির আলোয় বরগুনায় দক্ষ নারী পুলিশ—স্মার্ট পুলিশিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বাউফলে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ এনজিও’র প্রতারণার ফাঁদে নিঃস্ব ভুক্তভোগীরা, লাখ লাখ টাকা নিয়ে উধাও ছবি কথা বলে! নারীদের নিরাপদ যাতায়াতে চালু মহিলা বাস সার্ভিস! নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছেন তারেক রহমান

শহীদ আবরারের ৫ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে গাজীপুরে ছাত্রদলের মৌন মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ Time View

মোমেন আকন্দ (স্পেশাল রিপোর্টার)

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগের নির্মম হত্যার স্বীকার বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ এর ৫ম শাহাদাত বার্ষিকি উপলক্ষে এই কর্মসূচি ঘোষনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

এরই ধারাবাহিকতায় আজ ৭ অক্টোবর ২০২৪ সোমবার, নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত।
উক্ত কর্মসূচিতেপিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আহাম্মেদ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মেহেদী হাসান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত।
কর্মসূচি উপলক্ষে সকাল ৯ টা থেকে কলেজ প্রাঙ্গণ জোরু হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। এরপর সকাল ১০ টা ৩০ মিনিটে প্রধান অতিথি জিয়াউল করিম মোড়ল রিফাত ও সভাপতি মাসুম আহমেদের উপস্থিতিতে মৌন মিছিল শুরু হয়। মৌন মিছিলটি কলেজ গেইট থেকে শুরু হয়ে সম্পূর্ণ কলেজ প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রধান অতিথি জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদ। উনার অপরাধ ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন ও আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
সব শেষে উক্ত কর্মসূচির সভাপতি মাসুম আহমেদ আবরার ফাহাদ এর আত্মার মাগফিরাত কামনা করে এবং নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি করে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved