1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

বাউফলে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদ (৫৫) কে গ্রেফতার সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বগি তুলতলা এলাকায় জেলেদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ই অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রথমে ওই মঞ্জুরুল আলম এমদাদকে গ্রেফতার করে বাউফল থানায় হস্তান্তর করে। পরে আবার বিকেলের দিকে বাদী ও এলাকার বাসিন্দারা আরেক আসামি মোঃ বাবুল গাজি, পিতা মোঃ মালেক গাজিকে আটক করে পুলিশ কে খবর দিলে থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাফর, মনির ও দেলোয়ারসহ কয়েক জন জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ৫ই অক্টোবর বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

ওই মামলায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদকে দুই নম্বর আসামি করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী বলে জানা গেছে। আর এ হামলায় মোঃ বাবুল গাজি জরিত থাকায় তাকে আসামি করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে সহ ২জনকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved