1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস আমতলীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান বরগুনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার কুদরত-ই-খুদা মতবিনিময় সভা অনুষ্ঠিত সুখবর দিলো ইতালির দূতাবাস মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠক অনুষ্ঠিত বরিশালে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের হস্তক্ষেপ বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত “বিদায় সংবধনা” সাদেকপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিল আগামী নির্বাচনে পুলিশ অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ- প্রধান উপদেষ্টা

দশমিনায় বৃদ্ধকে মারধর করে পানিতে চুবিয়ে মারলেন ছেলে পক্ষের সালিসকারীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালী‌র দশমিনায় জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয় সালিস চলাকালীন সময়ে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩রা নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

পু‌লিশ জানায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল। কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসে বসেন। এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পা‌নি‌তে চু‌বিয়ে রাখেন।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম বলেন, মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর মৃত নুরুল ইসলামের কন্যা কোহিনুর বেগম বাদী হয়ে এজাহার দিয়েছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved