1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
আড়াই কোটির চুক্তিতে এসপি হয়েও ঘুষের অর্থ দিচ্ছে না এসপি রিয়াজুল! অবশেষে প্রত্যাহার। নারীর দেহের অনুভূতি বদলায় কারণে অকারণে! নারীর দেহ শুধু শরীর না, যেন ঋতুর মতো বদলে যাওয়া এক রহস্যময় প্রকৃতি ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার মাসুদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত এক মানবিক মানুষের গল্প–মোজ্জাম্মেল হোসেন মোল্লা জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় !

আজ সেই ভয়াল ১৫ই নভেম্বর, মানুষের জীবনে আসে চরম বিপর্যয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

আজ ১৫ই নভেম্বর ২০০৭ সালের এইদিনে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ভয়ানক ঘূর্ণিঝড় সিডর। আঘাতের সময় সিডরের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। তবে এ সময় দমকা হাওয়ার বেগ উঠেছিল ঘণ্টায় ৩০৫ কিলোমিটার পর্যন্ত। সিডরের প্রভাবে উপকূলে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।

সিডর কতটা ভয়াবহ ছিল, তা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম ঘূর্ণিঝড়টিকে সে সময় সময় ব্যাখ্যা করেছিল ‘এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অব হারিকেন উইন্ডস’ হিসেবে। উপকূলবাসীর ভাগ্য কিছুটা ভালো ছিল এ কারণে যে সিডর ভরা জোঁয়ারের সময় উপকূলে আছড়ে পড়েনি। যার কারণে প্লাবন কম হয়েছে। তা নাহলে মানুষের মৃত্যু আরও অনেক বেশি হতে পারত।


মানবিক সহায়তাদানকারী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি এর বাংলাদেশের প্রধান সেই সময় ১০ হাজার মানুষের প্রাণহানির কথা বলেছিলেন। তবে সরকারিভাবে বলা হয়েছিল, প্রাণহানি হয়েছে ছয় হাজারের মতো। মৃতের সংখ্যা নিয়ে বাহানা ও মতান্তর নতুন কিছু নয়। নানা কারণে আর চাপে সব সময় সবার আঁচ অনুমান এক হয় না।

সিডরে অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসে মানুষের বাড়িঘর ভেসে যায়। গবাদিপশুর মৃত্যু হয়। ফসলের ক্ষতি হয়। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। উপকূলীয় মানুষের জীবনে নেমে আসে চরম বিপর্যয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved