1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার!

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ Time View

আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ডাকাতি শেষে আশ্রয় নেয়া বাড়ি থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। এরা হলেন, রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও আশ্রয়দাতা কাশেম মৃধা (৪৩)। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতের মধ্যে চার জনের বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে। এরপর আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা ও প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। স্থানীয়দের দেয়া তথ্য মতে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করেন। অভিযোগ রয়েছে আটককৃতরা দীর্ঘদিন ধরে কাশেমের বাড়িতে আসা যাওয়া করতো।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে বলেন, ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved