1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
ডিমলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলার অভিযোগ মিরপুরে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির প্রতিরোধ মিছিল ২ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ আটক ১! ১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজের মিলনমেলা ২০২৬ আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে

বাউফলে জামিয়া কুরআনিয়া মাদ্রাসার পূর্ণমিলনী ফুযালা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফিজি কওমিয়া মাদ্রাসার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮শে ডিসেম্বর) সারাদিন ব্যাপি প্রাক্তন ছাত্রেদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ ইলিয়াস হোসেন।

এসময় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মোঃ আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ হাফেজ মোঃ সানাউল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ওস্তাদবৃন্দ, সাবেক ছাত্রবৃন্দ সহ দুরদুরান্ত থেকে আগত ওলামায়েকেরাম ও স্থানীয় জনসাধারণ।

জানা যায়, ২০২৪ সালের গত মার্চ মাসের ৩ তারিখ অত্র জামিয়ার সাবেক ছাত্র হাফেজ মোঃ সানাউল্লাহর বন্ধু একই মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ এনামুল হক ও হাফেজ মোঃ ওসমান গনির সাথে আবনায়ে জামিয়া কুরআনিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্ঠান করার ব্যাপারে কথাবার্তা হয়। পরবর্তীতে তারা তিনজনই অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিনের সাথে যোগাযোগ করলে তিনি পরামর্শের মাধ্যমে শক্তি যোগান দেন। পরে গত ৬ই মার্চ অত্র মাদ্রাসার এক মাহফিলে ছাত্ররা মাদ্রাসার ওস্তাদদের সাথে পরামর্শ নেন। তাতে ওস্তাদদের সম্মাতি পেলে গত ৪/৪/২৪ তারিখে সবাইকে ডেকে একটা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি করেন। এসময় ২৮শে ডিসেম্বর-২০২৪ ইং তারিখে এক পূর্ণমিনলী অনুষ্ঠানের দিনতারিখ ধার্য করা হয়।

পরিশেষে সকল সাবেক ছাত্রদের বুদ্ধি, পরামর্শ, শ্রম ও আর্থিক সহযোগিতায় অত্র মাদ্রাসা জামিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ২৫ বছর পূর্তি পূর্ণমিলনী অনুষ্ঠানটি খুবই জৌলুস ও আড়ম্বের সাথে অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved