1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

বেতাগীতে ইউপি সদস্য সুমন রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা, আটক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৩৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক :

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য সুমন কুমার রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা। করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করেছে বেতাগী থানার পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর দেরটার দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে সুমন রায় কলা কিনতে আসে এসময় জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করিম এর ছেলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু ছালেহ ও কুমড়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুব্রত রায়ের ভাইয়ের ছেলে শুভ রায়সহ ৭/৮ জনে মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সুমন রায়কে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানায়, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয় সুমন রায়। এলাকায় তার জনপ্রিয়তাও ব্যাপক সেই রাজনীতি ও নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটিয়েছে।
সুমন রায়ের অবস্থা বর্তমানে আশঙ্কাজন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান,ঘটনা শোনার সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়েছি এবং করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করা হয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যেই দলেরই লোক হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না।মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved