1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১)

দশমিনায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর দশমিনায় গলা কেটে ও কুপিয়ে অটোচালক মোঃ মহিউদ্দিন ফকির (১৯) নামের একজনকে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্তের ব্যাপারে জানিয়েছেন দশমিনা থানার ওসি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দশমিনা থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

দশমিনা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্থানীয়রা উপজেলার আলীপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা গ্রামের একটি তরমুজ ক্ষেতের টং ঘরে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পরে থাকতে দেখে। পরে স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামকে খবর দেন স্থানীয়রা।

এসময় ইউপি সদস্য বিষয়টি তাৎক্ষণিক দশমিনা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।

ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, ‘রক্তাক্ত লাশের পাশ থেকে হত্যায় ব্যবহার করা ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি অটো গাড়ি উদ্ধার করা হয়েছে।

দশমিনা থানার ওসি জানান, ‘লাশের পরিচয় নিশ্চিত হয়েছি এবং পরিবারের লোকজন এসেছেন থানায়। নিহত অটোচালকের নাম মোঃ মহিউদ্দিন ফকির। তিনি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ জাফর ফকিরের ছেলে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি অটো গাড়ি জব্দ করা হয়েছে। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved