1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

শ্রীপুরে অটোরিকশা – মোটরসাইকেল সংঘর্ষে চাচাতো – জেঠাতো ভাই নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ Time View

মো: আশরাফুল ইসলাম,শ্রীপুর গাজীপুর

গাজীপুরে শ্রীপুর উপজেলার শৈলাট-কাঁচিনা আঞ্চলিক সড়কে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা চাচাতো জেঠাতো ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার শৈলাট উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, উপজেলার শৈলাট গ্রাম থেকে রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাঁচিনা গ্রামে যাচ্ছিলেন চাচাতো জেঠাতো ভাই ভাই অনিক ও রিয়াদ। পথে শৈলাট উত্তরপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই ২ যুবক। পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের স্বজন শীতল আহমেদ বলেন,’সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে কাঁচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টের সামনে পৌঁছানো মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ও অনিক রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার বলেন,খবর পেয়ে মাওনা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাসমত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হাসপাতালে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved