1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে রংপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ Time View

শরিফা বেগম শিউলী,রংপুর প্রতিনিধিঃ

গাজায় ইসরাইলের গণহত্যা এবং সাংবাদিক হত্যা বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যমকর্মীরা। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে,রংপুর রিপোর্টার্স ক্লাব,রংপুর রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন, রংপুর অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ কর্মরত ২ শতাধিক গণমাধ্যকর্মী অংশ নেন।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান, দৈনিক মায়াবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক, আরপিইউজে সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক করতোয়া প্রতিনিধি হুমায়ুন কবির মানিক,বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক ও রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক ও রংপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম জুয়েল, সদস্য ফরহাদ হোসেন ও সিয়াম হোসেন,আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও আরপিইউজের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ ও এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বাদশাহ ওসমানি।

এ সময় বক্তারা গাজায় সাংবাদিক এবং গণহত্যা এখনই বন্ধের দাবি জানান। গাজায় যুদ্ধ বন্ধে অন্তর্বতীকালীন সরকারকে চিঠি দেয়ার দাবি জানান। সাংবাদিক সমাজসহ সারা বিশ্বের গণমাধ্যমকর্মী এবং বিশ্ববাসীকে গাজায় যুদ্ধ বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা

এছাড়া আরও উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান ফখরুল শাহীন, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের আহ্বায়ক আলী হায়দার রনি, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, প্রথম আলোর নিজস্ব প্রতিবদেক জহির রায়হান, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাজেদ মাসুদ, এসএ টিভির ব্যুরো প্রধান আশিকুর রহমান, এখন টিভির ব্যুরো প্রধান মোকাররম হোসাইন, ডেইলি অবজারভারের ব্যুরো প্রধান লাবনি ইয়াসমিন লুনি জেনিফা ইয়ামিন লিনা,সাকিব উদ্দিন, আপেল মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved